ভিয়েনা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ৬২ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে আকলিমা বেগম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ মে) দুপুর পৌনে দুইটার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চাঁদ গ্রামের মৌলভী বাড়িতে স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই বাড়ির মৃত আজহার মিয়ার ছেলে মোঃ জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার স্টাফ মোঃ মাকসুদের কন্যা।

আকলিমার বাবা মোঃ মাকসুদ জানান, আকলিমা ঢাকায় গার্মন্টস এ চাকরি করতো। জাকিরও তার আগের স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকায় একই এলাকায় থাকতো। এতে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে।

এদিকে জাকিরের প্রথম স্ত্রী তার সন্তানদের রেখে অন্যত্র চলে গেলে গত ২০ রমজান আকলিমাকে বিবাহ করে এবং তাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতো জাকির। আজ সকালে জাকিরের পাশের বাড়ির একলোক মেয়ের মৃত্যুর খবর দিলে এসে মেয়ের মরদেহ দেখতে পাই। এখানে এসে জানতে পারি, আকলিমা ঘরের আঢ়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছিল বলেও জানান মোঃ মাকসুদ।

এদিকে এ ঘটনার পর থেকে আকলিমার স্বামী মোঃ জাকির পলাতক রয়েছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় প্রেরণ করা হবে।

সালাম সেন্টু/ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৪:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২