ভিয়েনা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ১০৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজল: হবিগঞ্জের বাহুবলে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার বিকাল ৬ টায় ঢাকা- সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা  সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তৎক্ষনাৎ আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহাম্মেদ বলেন, বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক সহ ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদেরকে হাসপাতালে প্রেরণ করেছি। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত

আপডেটের সময় ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২