ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

হাসপাতালের ছাদ থেকে পা পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ৭১ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): ভোলা সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মো. রিপন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রিপন ভোলার দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মো. দাইমউদ্দিন মিয়ার ছেলে।
সোমবার (১৬ মে) দুপুর বারোটার দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, নিহত রিপন ওই হাসপাতালের নির্মাণ শ্রমিক ছিলেন। আজ সোমবার সকালে হাসপাতালের ৯ম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন তিনি৷ কাজের একপর্যায়ে হঠাৎ করে অসাবধানতাবশত পা পিছলে ৯ম তলা থেকে নিচে পড়ে যায় রিপন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, রিপনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
ভোলা/ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালের ছাদ থেকে পা পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২