ভিয়েনা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার দুই আসামী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ৪৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার আসামী মো. ওমর ফারুক (৪২) ও মো. রেজাউল করিম (৩৫) নামের দুই  মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মে)  সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ওই দুইজনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ওমর ফারুক জেলার সদর উপজেলার মুলগ্রামের মৃত আ: লতিফ ছেলে এবং মো. রেজাউল করিম হাওলাদার উপজেলার ছোট  খলিসাখালী গ্রামের মো. মাসুম হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান,  বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার মুলগ্রামের ওই ওমর ফারুকের  বাড়িতে অভিযান চালান। এ সময় তার বসত ঘরে রাখা সাড়ে ৪ গ্রাম ক্রিষ্টাল মেথ আইচ ও দুই শত গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়।

এ সময় সেখানে থাকা অন্য মাদক ব্যবসায়ী  মো. রেজাউলকে ২১ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ওমর ফারুক  এক ডজন মামলার ও রেজাউল অর্ধ ডজন মামলার আসামী হিসাবে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচ, ইয়াবা ও গাজা সহ ডজন মামলার দুই আসামী গ্রেফতার

আপডেটের সময় ০৪:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২