ভিয়েনা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

লালমোহনের কিংবদন্তি সমাজপতি মোহাম্মদ হোসেন খান সাহেব পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ২৬ সময় দেখুন
নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান হচ্ছে তাকাওয়া অর্জনের মাস । রোজা হচ্ছে আত্মশুদ্ধি ও আত্মসঙযমের শ্রেষ্ঠতম মাধ্যম । আল্লাহর কোরআন অবতীর্ণ হবার এই মহাগৌরবের মাসে আল্লাহ ও তাঁর রাসূলের নৈকট্য লাভের জন্য প্রত্যেক মোমিন মুসলমান কে সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করতে হবে । রোজা রাখার মাধ্যমে যেমন আমাদের ফরজ এবাদত আদায় করা হয়, তেমনি জগতের যেসব নিরন্ন বুভুক্ষু মানুষ না খেয়ে থাকে সেসব মানুষের কষ্টানুভূতির সাথে সংহতি প্রকাশ করা হয় । এই রমজান মাসেই আমাদের শপথ নিতে হবে- আমরা অন্যায় করবো না, দুর্নীতি করবো না, সততা সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো । আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর প্রাণপ্রিয় হাবিব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে অবিচল থাকলেই কেবল আমাদের ইহলৌকিক পারলৌকিক উভয় জীবন সুন্দর হবে ।
লালমোহন ইউনিয়নের কিংবদন্তি সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী মোহাম্মদ হোসেন খান সাহেব পরিবারের উদ্যোগে আয়োজিত ” মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের বক্তারা এসব কথা বলেন।
মরহুম খান সাহেব ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ২৫ এপ্রিল ২০২২ আসরবাদ লালমোহন ইউনিয়নের বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে- খান সাহেব পরিবারের অন্যতম সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাংবাদিক মাওলানা মোহাম্মদ আজিমুদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান আলোচক হিসেবে মাহে রমজান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- নাজিরপুর সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ রুহুল আমিন । মৌলভী মোহাম্মদ হোসেন খান সাহেবের জীবন ও কর্মের উপর আলোচনা করেন সমাজসেবক জহিরুল ইসলাম পাটোয়ারী । আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান । ইফতার গ্রহনের পূর্বে মরহুম সমাজপতি মৌলভী মোহাম্মদ হোসেন খান সাহেব এবং এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ ইউনুস শরিফ । চমৎকার এই আয়োজনে এলাকার নবীন প্রবীণ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিতি ছিল প্রশঙসনীয় ।
অনুষ্ঠানে আলোকচবৃন্দ মাহে রমজানের গুরুত্ব আলোচনার এক পর্যায়ে লালমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী মোহাম্মদ হোসেন খান সাহেবের দীর্ঘ রাজনৈতিক জীবন ও কর্মের নানাদিক তুলে ধরেন । বক্তারা বলেন- শান্তির ধর্ম ইসলামের খাঁটি অনুসারী ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত, লালমোহন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলভী মোহাম্মদ হোসেন খান সাহেব ছিলেন সামাজিক ন্যায়বিচারের প্রতীক । সততা, নৈতিকতা, ন্যায়পরায়নতার কারণে শুধু ভোলা নয় , পাশের জেলাগুলোতেও তিনি তাঁর সময়কালে ছিলেন ভীষণ সমাদৃত এক সমাজসেবক ।
ভোলা /ইবিটাইমস
জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের কিংবদন্তি সমাজপতি মোহাম্মদ হোসেন খান সাহেব পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২