ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর ! মাজারের কুমিরটি এখন খুলনার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে

জাতির সঙ্কটে সম্ভাবনায় সবসময় জীবনবাজি রেখে কাজ করে যায় গণমাধ্যমকর্মীরা-এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৫৫ সময় দেখুন
 ভোলা থেকে রিপন শানঃ শতাধিক পেশাজীবী ও সমাজকর্মীর অঙশগ্রহণে লালমোহন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । লালমোহন পৌরশহরের হাজী নুরুল ইসলাম চৌধুরী সড়কে অবস্থিত ভোলা ফুড গার্ডেন বিএফজি’তে আজ ২৩ এপ্রিল ২০২২ সন্ধ্যায় অনুষ্ঠিত জমজমাট ইফতার মাহফিলে টেলিকানেকশানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল আলম হাওলাদার ও লালমোহন থানা অফিসার ইনচার্জ (ইনভেস্টিগেশন) মোঃ এনায়েত হোসেন  ।
লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ এর সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ খালেক সওদাগর, লালমোহন উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এর সভাপতি সম্পাদকসহ লালমোহনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম সঙগঠনের  নেতৃবৃন্দ ।
শতাধিক পেশাজীবী, রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীর অঙশগ্রহণে অনুষ্ঠিত প্রাণবন্ত ইফতার মাহফিলে টেলিকানেকশানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন- দেশ ও মানুষের কথা বলার সাহসী পেশাজীবী সম্প্রদায়ের নাম ‘সাংবাদিক সমাজ’ । জাতির সঙ্কটে সম্ভাবনায় সবসময় সমাজের বাস্তবচিত্র তুলে ধরতে কলমে কণ্ঠে ক্যামেরায় জীবন বাজি রেখে যারা কাজ করে যায় তারাই সাংবাদিক, তারাই গণমাধ্যমকর্মী । আমি আশাবাদী- বর্তমান সরকার অর্থাৎ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেরপর এক উন্নয়ন ও জনকল্যাণের বিশাল কর্মযজ্ঞগুলো সৎসাহস ও দায়িত্বশীলতার সাথে সবসময় লালমোহনের গণমাধ্যমকর্মীরা দেশ ও বিশ্বের কাছে তুলে ধরবে ।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন- লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাংবাদিক মাওলানা মোহাম্মদ আজিমুদ্দিন খান ।
ভোলা /ইবিটাইমস

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতির সঙ্কটে সম্ভাবনায় সবসময় জীবনবাজি রেখে কাজ করে যায় গণমাধ্যমকর্মীরা-এমপি শাওন

আপডেটের সময় ০৫:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২