ভিয়েনা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

মঠবাড়িয়াকে বিভক্ত করে পৃথক থানা করার চেষ্টার প্রতিবাদে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৫৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিত করে দুটি থানা করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার  (৩১মার্চ) দুপুরে  মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ জদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, পৌর জাতীয় পার্টি (জাপা) সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,বিশ্বস্ত সূত্রে জানা গেছে একটি মহল মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিত করার পায়তারা চালাচ্ছেন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী ও বড়মাছুয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ও ইকড়ি ইউনিয়নকে একত্রিত করে তেলিখালীতে পৃথক থানা করার চেষ্টা করছে।মঠবাড়িয়াকে পৃথক করে ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নকে থানা করা হলে স্থানীয় জনগণ তা মেনে নেবে না। মঠবাড়িয়াকে দ্বিখন্ডিত করা হলে ভবিষ্যতে বৃহত্তম কর্মসূচি দেওয়া হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারক লিপি উপজেলা নির্বূাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পিরোজপুর পুলিশ সুপারের বরাবর দেওয়া হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়াকে বিভক্ত করে পৃথক থানা করার চেষ্টার প্রতিবাদে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২