ভিয়েনা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ৯৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লঞ্চঘাট এলাকা  থেকে ৪ কেজি গাঁজা সহ মো. আল আমিন (৩২) ও মো. ইউনুস বেপারি (২২) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ মার্চ)  সকালে ভান্ডারিয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত   আল আমিন   কুমিল্লা জেলার  চান্দিনা উপজেলার নলকুনি গ্রামের মৃত বজলুর রহমান এর ছেলে ও ইউনুস বেপারি  পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী ) উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মৃত শাহ আলম বেপারির ছেলে ।

থানা সূত্রে জানাগেছে,  আটককৃত দুই মাদক কারবারি ঢাকার সদরঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া গামী এমভি মহারাজ-৭ লঞ্চে ঢাকা থেকে আজ শনিবার সকালে ভান্ডারিয়া লঞ্চ ঘাটে নামে।এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেন।এ সময় তাদের তল্লাশী চালিয়ে তাদের সাথে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস গাঁজা সহ আটকের বিষয়  নিশ্চিত করে জানান, আটককৃত দুই ব্যাক্তি পেশাদার মাদক কারবারি।গোপন সংবাদের ভিত্তিতে তাদের লঞ্চঘাটে আটকের পর তাদের বহনকৃত দুই ব্যাগে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করছে ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেটের সময় ১০:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২