ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ভারত টিকার দাম বেশি চাইলে অন্য দেশ খুঁজবে সরকার: অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ১৩০ সময় দেখুন

ঢাকা: ভারত করোনা টিকার দাম বেশি চাইলে অন্য দেশ থেকে সংগ্রহের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, একক কোন দেশ ভ্যাকসিন তৈরি করছে না। সেক্ষেত্রে কোন দেশ বেশি দাম চাইলে, অন্য দেশে যাওয়ার চেষ্টা অবশ্যই করা হবে। তিনি বলেন, সবারই দৃষ্টি করোনা ভ্যাকসিনের দিকে। তাই তা নিশ্চিত করার লক্ষ্যেই  এগুচ্ছে সরকার। যারা করোনা ভ্যাকসিনের খরচ বহন করতে পারবেন না, তাদের খরচ বহন সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

এদিকে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা এনে প্রায় দ্বিগুণ দামে তা বিক্রি করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। মঙ্গলবার কোম্পানিটির প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আগামী মাসের মধ্যে বেসরকারিভাবে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা কিনবে বেক্সিমকো। এরপরই বাণিজ্যিকভাবে তারা এ টিকা বাজারে বিক্রি শুরু করবে। তবে চলতি মাসের শেষদিকে সেরাম তাদের টিকার প্রথম চালানটি পাঠাতে পারে। প্রথম ধাপে দশ লাখ এবং পরে আরো বিশ লাখ টিকা পাবে বেক্সিমকো। এক্ষেত্রে প্রতি ডোজ টিকা বেক্সিমকো সেরামের কাছ থেকে কিনবে ৬৮০ টাকায় বা আট মার্কিন ডলারে। আর বিক্রি করবে ১১২৫ টাকা বা ১৩ ডলারের কিছু বেশি দামে।

ঢা. প্র/ইউবি টাইমস

Tag :

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত টিকার দাম বেশি চাইলে অন্য দেশ খুঁজবে সরকার: অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১