ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৯০ সময় দেখুন

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় জমিতে শিমগাছ রোপণ ও বাঁশের ঝোপ দেওয়া নিয়ে বিরোধের জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ফিরোজ তিন মেয়ে ও এক ছেলের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে বাঁশের ঝোপ দেন ফিরোজ। শুক্রবার জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই ঝোপ কেটে ফেলেন। নামাজ শেষে বিষয়টি দেখে ফিরোজ তাঁকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল সেখানে গিয়ে দা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ।

গুরুতর আহত ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান। সেখানে সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেটের সময় ০৯:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬