ভিয়েনা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ১৪১ সময় দেখুন

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রুশ বিমান হামলার শিকার হয়েছে

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের যমুনা টিভি সূত্রে জানা গেছে ইউক্রেন বন্দরে আটকে থাকা বাংলাদেশী জাহাজে এই রুশ বিমান হামলার ঘটনায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন।

রুশ বিমানের হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাড়ি বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। তিনি মেরিন একাডেমির ৪৭তম ব্যাচ। বুধবার (২ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই
হামলার ঘটনা ঘটে। মোবাইল ফোনে ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায় বিমান থেকে নিক্ষিপ্ত বোমা হামলার পর ধোঁয়ায় আচ্ছন্ন জাহাজের আগুন নিভাচ্ছেন নাবিকরা।

বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর নিশ্চিত করেছেন জাহাজটিতে থাকা একজন নাবিক। তিনি বলেন, আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। একজন বাদে সবাই অক্ষত আছে।

উল্লেখ্য, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজটি।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

আপডেটের সময় ০৩:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২