ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

অপরাধ প্রবণতা কমানোর জন্য ভোলার লালমোহন থানাকে টহল গাড়ী প্রদান করলেন এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৬ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত অনুদানের টাকায় ক্রয় করে লালমোহন থানাকে একটি টহল গাড়ী প্রদান করা হয়েছে। ৯৯৯ জাতীয় জরুরী সেবা প্রদান এবং বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষে রবিবার দুপুরে লালমোহন থানা চত্বরে টহল গাড়ীর চাবি হস্তান্তর উপলক্ষে প্রধান অতিথির আলোচনায় এমপি শাওন বলেন, লালমোহনের আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ করে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, চাঁদাবাজ, বাল্যবিবাহসহ অনান্য কাজের জন্য এই টহল গাড়ী প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন পর্যন্ত পরিবহন সংকটের কারণে থানা পুলিশ যথাসময়ে অপরাধ প্রবন এলাকায় যেতে দেরী হত এবং অপরাধীদের ধরতে পারতো না। আমরা আশা করছি এই টহল গাড়ীর মাধ্যমে লালমোহন থানা পুলিশ আইন শৃঙ্খলা উন্নয়নে উপকৃত হবে। অপরাধ দমনে থানা পুলিশ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়মীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহজামাল দুলাল, যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।

ভোলা/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অপরাধ প্রবণতা কমানোর জন্য ভোলার লালমোহন থানাকে টহল গাড়ী প্রদান করলেন এমপি শাওন

আপডেটের সময় ০৩:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২