ভিয়েনা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন আহমদের ইন্তেকাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৫ সময় দেখুন

জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জাতীয় সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান মাওলানা সালাহউদ্দিন হুজুর বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

২০০৯ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমের খতিব হিসেবে মাওলানা সালাহউদ্দিনকে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে তিনি নামাজ পড়াতে পারেননি। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।

জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. দেলোয়ার সংবাদ মাধ্যমকে জানান, বায়তুল মোকাররমের খতিবের নামাজে জানাজা আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা এবং মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মাওলানা সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে তাকে দাফন করা হবে।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন আহমদের ইন্তেকাল

আপডেটের সময় ০২:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২