ভিয়েনা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

হবিগঞ্জে বাহুবলের কৃষকরা বিষমুক্ত সবজি চাষে ঝুঁকছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • ২৪ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বিষমুক্ত সবজি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে বাহুবলের কৃষকদের। এরমধ্যে বিষমুক্ত সবজি চাষে তৌহিদ মিয়া নামে এক কৃষক সফলতাও পেয়েছেন।

তৌহিদ মিয়া জানান, বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের হাফিজপুর গ্রামে ১০ শতাংশ জমিতে নেট-হাউজ পদ্ধতিতে বাধা কপির চাষ করেন তিনি। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মাত্র ৫ হাজার টাকা ব্যয় করে ২৪ হাজার টাকার কপি বিক্রি করেছেন। তিনি আরও জানান, তিনি তার ক্ষেতে জৈব কেচো কম্পোস্ট ও জৈব কীটনাশক ব্যবহার করেছেন। রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার না করায় একদিকে যেমন উৎপাদন খরচ কম হয়েছে অন্যদিকে ভালো দামে বিক্রি করতে পেরেছেন।

লামাতাশি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম জানান, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া ব্লকের নেট হাউজ, হলুদ ফাঁদ, ফেরুমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা দমনের মাধ্যমে চাষকৃত ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, ব্রুকলি চাষাবাদ হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।

একই বিষয়ে বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল বলেন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সারাদেশে ২০ টি উপজেলায় মডেল ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিলো।

সিলেট বিভাগের মধ্যে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে একটি আইপিএম মডেল ইউনিট স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫ শ জন কৃষককে ৫ টি প্রশিক্ষণ প্রদান এবং তাদেরকে সকল উপকরণ প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। লামাতাশি ইউনিয়নে ২ একর জমিতে নেটহাউজের তৈরি করে ফুলকপি, বাধাকপি, স্কোয়াশ, ব্রুকলি চাষাবাদ হচ্ছে। এছাড়াও উপজেলায় ৪০ হেক্টর জমিতে জৈব কীটনাশক ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করা হচ্ছে। আমরা কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাহুবলের কৃষকরা বিষমুক্ত সবজি চাষে ঝুঁকছেন

আপডেটের সময় ০৪:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২