ভিয়েনা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

পিরোজপুরের জেলা প্রশাসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনের   বদলির  আদেশ প্রত্যাহারের  দাবীতে
বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় কয়েক শতাধিক হতদরিদ্র মানুষের অংশ গ্রহনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহন করেন।এ তারা পিরোজপুরের  জেলা
প্রশাসককের (ডিসি) আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেনকে একজন মানবিক জেলা প্রশাসক দাবী করে তাকে বদলী না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

এসময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বিক্ষোভকারীদের শান্তনা দিয়ে বলেন, দির্ঘদিন চাকুরীর কারনে আপনাদের সাথে পিরোজপুরে থাকার সময়ে সাধ্যমত আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।চাকুরীর কারনে এখান থেকে বিদায় নিলেও আপনারা ফোনে করলে আমাকে পাশে পাবেন।পরে তিনি অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল প্রদান করেন।

জানা গেছে, গত বুধবার (০৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে   জানানো হয় পিরোজপুরের  জেলা প্রশাসক  আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষা   মন্ত্রী ডা. দিপু মনির একান্ত সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।আর আশ্রয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচীব)
মোহাম্মাদ জাহিদুর  রহমানকে পিরোজপুরের নতুন জেলা নিয়োগ দেয়া হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের জেলা প্রশাসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২