ভিয়েনা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

ভোলার চরফ্যাসনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ৪৮ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চরফ্যাসনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। চরফ্যাসন উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

“মুজিব বর্ষের সফলতা, ঘরেই বসে পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.ছাদেক মিয়া। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন এর সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দুস্থ,দরিদ্র,অসহায় শিশু,প্রতিবন্ধী,কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত অনগ্রসর মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বক্তারা আরো বলেন,দেশের দারিদ্রের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে উপজেলার প্রত্যেক ইউনিয়নের অসহায় ও অনগ্রসর মানুষকে বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতাসহ মুক্তিযোদ্ধা সম্মানী দেয়া হচ্ছে।

এছাড়াও চরফ্যাসন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্দেশে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচীসহ আর্থিক অনুদান দেয়া হচ্ছে। যার ফলে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন জানান, বর্তমানে ১৫হাজার ৩৩৩ জন বয়স্ক ভাতা,৬হাজার ৩৬২জন বিধবা ভাতা,৫হাজার ৩৭৮জন প্রতিবন্ধী ভাতা,১১৭জন শিক্ষা উপবৃত্তিসহ ১০টি এতিম খানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত ২৯৮ নিবাসীকে সহায়তার পাশাপাশি ২৭৫জন দলিত হরিজন ব্যক্তি সুফলভোগী রয়েছেন। এছাড়াও অসহায় ও অনগ্রসর মানুষকে ২৫ হাজার টাকা করে ঋণ সুবিধাও দেয়া হচ্ছে।

জামাল মোল্লা/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাসনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আপডেটের সময় ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২