ভিয়েনা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা সম্মাননা ও অভিষেক অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ৮০ সময় দেখুন
সাকিব হাসানঃ অনলাইন সাংবাদিকদের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে  শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের চিলিস ফুড পার্কে মুক্তিযোদ্ধা সম্মাননা, নবনির্বাচিত কমিটির অভিষেক ও অনলাইন সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়৷
অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুষ্টিয়া জেলা সভাপতি শৈবাল আদিত্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম৷মূখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কলামিষ্ট মোমিন মেহেদী৷ বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বীর মুক্তিযোদ্ধা ফকির নহির শাহ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক জীবন, জেলা কমিটির উপদেষ্টা ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু৷
প্রধান অতিথির বক্তব্যে হাজী রবিউল ইসলাম বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি৷যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি৷ কিন্তু সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়ার যুদ্ধ এখনো শেষ হয়নি৷ সেই যুদ্ধে বিজয় লাভের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে৷
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকার জন্য অনলাইন সাংবাদযোদ্ধাদের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে সাহসী ভূমিকা রাখার জন্য তিন বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম, ফকির নহির শাহ ও ওবায়দুল হক জীবনকে সংগঠনের পক্ষ থেকে ফুল, ক্রেষ্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়৷
এরপর অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়৷প্রধান অতিথি সকল সংবাদযোদ্ধাদের ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে দেন৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্সের নাগরিক লালন ভক্ত দেবোরাহ জান্নাত, অনলাইন প্রেস ইউনিটির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিলন মাযহার, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সহ-সভাপতি অর্পন মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান, কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সহ-সম্পাদক ও জেলার সহ-সভাপতি পাভেল ইমতিয়াজ, জেলা সহ-সভাপতি নুর মোহাম্মদ রবিউল, সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ তাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান অর্ক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, মাহফুজুর রহমান জিন্নাহ, বাদশা আলমগীর, বাপ্পী হোসেন প্রমুখ৷
কুষ্টিয়া/ইবিটাইমস/এম আর
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা সম্মাননা ও অভিষেক অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১