ভিয়েনা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

জাতীয় স্মৃতি সৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ৬১ সময় দেখুন
সাকিব হাসানঃ মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী সারা দেশে অভিন্ন কর্মসূচি মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহ আজ ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে।
আজ সকালে সুবিশাল বর্ণাঢ্য র‌্যালী সহকারে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে। বর্ণিল ব্যানার, ফেষ্টুনে সুসজ্জিত কয়েক হাজার নেতা কর্মীর নজরকাড়া  র‍্যালী থেকে  একাত্তুরের বীর শহীদদের স্মরণ এবং উন্নয়ন ও প্রগতির বাংলাদেশ কামনা করে মুহুর্মুহু শ্লোগানে মুখরিত হয় চারদিক।
শহীদ স্মৃতি সৌধে প্রথমে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে একে একে কেন্দ্রীয় কমিটি, রাজধানীর আশপাশের জেলা ও মহানগর কমিটি এবং সহযোগী সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করে।
একই সাথে দেশব্যাপী জেলা ও মহানগরে জাকের পার্টি র‌্যালী সহকারে পুস্পস্তবক অর্পণ করে।এর আগে ভোরে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কিরা হয়। সারা দেশেও কেন্দ্রের অনুরুপ কর্মসুচী পালিত হয়।
এদিকে গতকাল ১৫ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন বাইপাইলে শেষ রাতে শোকরানা ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদানদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ঢাকা/ইবিটাইমস
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় স্মৃতি সৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ

আপডেটের সময় ০৮:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১