ভিয়েনা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

লালমোহনে পাঁচ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৬৮ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্নভাবে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এরা হচ্ছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আকলিমা বেগম, সফল জননী নারী সুরমা বেগম, নির্যাতনের বির্ভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী কহিনূর বেগম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে মাসুমা বেগমকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ প্রমুখ।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পাঁচ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা

আপডেটের সময় ০৪:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১