ভিয়েনা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়ী বহরে হামলার অভিযোগ, ৩টি মোটরসাইকেলে আগুন, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ১০৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাটি মঙ্গলবার সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে। এ সময় ৩টি মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুন।সংঘর্ষে আজিবর মেম্বর, আব্দুল আলিম, ফারুক ও বিপ্লব সহ ৫ ব্যক্তি আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৬নং সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এরপর তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে মোটরসাইকেল যোগে পুরাতন বাখরবার গ্রামে বাবার করব জিয়ারত শেষে কাতলাগাড়ী বাজার হয়ে শৈলকুপা ফিরছিলেন।কাতলাগাড়ী বাজার অতিক্রম করার সময় দলীয় মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা হামলা চালিয়ে তার তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তবে পাল্টা অভিযোগ করেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত জুলফিকার কায়সার টিপু, তিনি অভিযোগ করেন কাতলাগাড়ী বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় ৬নং সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকেরা।এ সময় তার কয়েক কর্মী সমর্থক তাদের হামলায় আহত হয় বলে অভিযোগ করেন।

শৈলকুপা থানার উপ পরিদর্শক সামছুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে।এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, আইনশৃংখলা নিয়ন্ত্রনে শৈলকুপায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে তিনি জানান।

শেখ ইমন/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর গাড়ী বহরে হামলার অভিযোগ, ৩টি মোটরসাইকেলে আগুন, আহত ৫

আপডেটের সময় ০৭:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১