ভিয়েনা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৩৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রের উদ্যোক্তা ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডি এলইজি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। উদ্যোক্তা সহ ৯০জন এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

জেলায় ইউনিয়ন সেবা কেদ্রের উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ সেবা প্রদানকারি ভৈরবপাশা ইউপি উদ্যোক্তা রোজিনা আক্তার ও গালুয়া ইউপি উদ্যোক্তা মোঃ আব্দুল কাইউমকে পুরুষ্কৃত করা হয়। এই ২ জনকে ১০ হাজার টাকা করে পুরুষ্কার হিসেবে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও এসপায়ার টু-ইনোভেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে সহযোগিতা করেছে।

আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ঝালকাঠি পৌরসভা প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাংবাদিক হেমায়েতউদ্দিন হিমু ও উদ্যোক্তাদের মধ্যে রোজিনা আক্তার এবং মোঃ শাহাবুদ্দিন মিয়া বক্তব্য রাখেন। বক্তারা ১১ বছর পূর্বে শেখ হাসিনা প্রত্যান্ত অঞ্চল ভোলার চরফেসনের চর কুকরী-মুকরী দ্বীপ থেকে ডিজিটাল উদ্যোক্তা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা করেছিলেন সেই বাংলাদেশ ১১ বছরে আজ অনেক দুর এগিয়ে এসেছে এবং এই আইসিটির হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথ সূচিত হয়েছে। সেই সময় ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গাক্ত উক্তি বা মন্তব্য করেছিলেন বর্তমান ডিজিটাল বাংলাদেশ তাদেরকেই লজ্জা দিয়েছে।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১