ভিয়েনা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা বিতরণ করলেন- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১০৭ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন।জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের সুরক্ষার উদ্যোগ নিয়েছেন। দেশের অনগ্রসর  জেলেদের উন্নয়নের মূল ধারার সাথে সম্পৃক্ত করা সমুদ্রগামী জেলেদের মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে তাদেরকে বিশেষভাবে ”সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের আগাম আবহাওয়া সংবাদ জেলেদের কাছে পৌঁছানো এবং নিরাপত্তা সরঞ্জামাদী ব্যবহারে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করেছেন।

মঙ্গলাবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় ভোলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে মৎস্য অধিদপ্তরাধীন ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’ (এস.সি.এম.এফ.পি) কম্পোনেন্ট-৩, মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন অর্থিক সহায়তা বাবদ চেক/অর্থ বিতরণ উপলক্ষ্যে প্রধান অতিথির আলোচনার বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসডিএফ লালমোহন ক্লাস্টার অফিসার লাভলু বড়–য়ার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রকল্পের উপকার ভোগীসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে লালমোহনের ধলীগৌরনগর, লর্ডহাজিঞ্জ ও বদরপুর ৩ টি ইউনিয়নের মৎস্যজীবী গ্রাম সমিতির সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন অর্থিক সহায়তা বাবদ চেক/অর্থ বিতরণ করেন এমপি শাওন। প্রকল্পটি বাস্তবায়ন করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস.ডি.এফ) লালমোহন উপজেলা শাখা।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সহায় সম্বলহীন মৎস্যজীবীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা বিতরণ করলেন- এমপি শাওন

আপডেটের সময় ১০:১৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১