ভিয়েনা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

নাজিরপুরে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট; আহত ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ১০২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় দুই বছরের শিশু  ও নারী সহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধুরাবাদ গ্রামে। একই  ওয়ার্ডের  মেম্বার প্রার্থী
বিকাশ হালদার ও তার লোকজন ওই ওয়ার্ডের মেম্বার প্রবীর  বিশ্বাস বাড়িতে এ হামলা করে।

হামলায় আহত  প্রবীর বিশ্বাসের  স্ত্রী পূজা  বিশ্বাস (২৮) জানান, ‘ওই দিন আমার স্বামী নির্বাচনে  ৮ ভোটে হেরে রাত সাড়ে ৮টার দিকে পাশের ঘরে বসে তারা কথা বলছিলেন। এ সময় আমি বড়ির উঠানে থাকা কালে একই ওয়ার্ডের মেম্বার পদে পরাজিত প্রার্থী বিকাশ হালদারের নেতৃত্বে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে  আমাদের বাড়িতে হামলা চালায়।এসময় ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরে ডুকে ঘরের আসবাব পত্র ভাংচুর করে নগদ আড়াই লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্নালংকার লুট করে।

এ সময়  ঘরে থাকা আমার শাশুড়ি রেনু বালা বিশ্বাস (৬০) এবং ননদ মল্লিকা বিশ্বাস (২৫) কে  মারধর করে ও আমার শাশুড়ির  গলায় থাকা স্বার্নের চেইন ছিনিয়ে নেয়।এ সময় আমি এগিয়ে গেলে হামলা কারীরা আমাকে মারধর করে। এসময় আমার কোলে থাকা ২ বছরের শিশু পুত্র প্রান্ত
বিশ্বাসকে কোল থেকে নিয়ে আচাড় দেয়।আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়’।

অভিযুক্ত মেম্বার প্রার্থী বিকাশ হালদার তার বিরুদ্ধে আনিত এমন অভিযোগ অস্বীকার করে জানান, আমি ও আমার কোন লোকজন ওই হামলার সাথে জড়িত নই।

এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। ঘটনাটি জমি-জমা নিয়ে বিরোধের জেরে ঘটেছে, নির্বাচন কেন্দ্রীক না। তবে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট; আহত ৪

আপডেটের সময় ০৩:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১