ভিয়েনা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নাজিরপুরে মদ সহ ইউপি চেয়ারম্যানের দুই সহযোগী কলেজ ছাত্র আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ১৭৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে মদ সহ তন্ময় সূতার(২১) ও শুভ বেপারী (২২) নামের দুই  কলেজ ছাত্রকে  আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদেরকে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত তন্ময় সূতার ওই ইউনিয়নের উত্তর ঘোষকাঠী গ্রামের মোহন সূতার এর ছেলে। সে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রী কলেজের ছাত্র এবং  শুভ  বেপারী একই গ্রামের সুব্রত বেপারীর ছেলে ও ঢাকার একটি নাসিং কলেজের ছাত্র।তারা  উভয়েই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সহযোগী ।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, তাদের দুই লিটার মদ সহ পুলিশ  আটক  করেছেন।  আটককৃতদের বিরুদ্ধে  মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতরা ওই মদ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বলে স্বীকার করেছেন।

ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দ্বীজদাস হালদার জানান, ওই ইউনিয়ন পরিষদের ভবনের দোতালার একটি কক্ষে   চেয়ারম্যান কর্তৃক নিয়মিত মদের আসর বসে।আর সেখানে অনেক ধরনের ফূর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি আটকের   ব্যাপারে কিছুই  জানেন না বলে জানান।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে মদ সহ ইউপি চেয়ারম্যানের দুই সহযোগী কলেজ ছাত্র আটক

আপডেটের সময় ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১