ভিয়েনা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

হবিগঞ্জে চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২ বনদস্যু আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৬১ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অস্ত্রসহ ২ বনদস্যুকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকালে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম চুনারুঘাট উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার ইসলামপুর গ্রামের নজির আলীর ছেলে হোসেন আলী (৫৫) এবং একই উপজেলার মধ্য রানীগাও গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আলাউদ্দিন (৪০)। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় পাইপগান, ১টি ওয়ান শ্যুটারগান, ২ টি কার্টুজসহ গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জানা যায়, আটককৃত হোসেন এবং আলাউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি সহ বন আইনে ৩০ টিরও বেশি মামলা রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য নির্বাহী কমিটির দ্বিমাসিক সভায় তাদেরকে বনদস্যু হিসেবে ঘোষণা করা হয়।

র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ২ বনদস্যু আটক

আপডেটের সময় ০৩:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১