ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

পদ্মাসেতু এলাকা থেকে গ্রেপ্তার ভারতীয়র ৬ দিনের রিমান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৭৩ সময় দেখুন

ঢাকা: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতুর সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার সন্দেহভাজন ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মুন্সিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বিচারক আরফাতুল রাকিব ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও লৌহজং থানার ইন্সপেক্টর মো. রাসেল মিয়াঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত বুধবার বিকেলে গ্রেপ্তার আসামিকে মুন্সিগঞ্জ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক শুনানির দিন হিসেবে আজকের দিন ধার্য করেন। আসামি কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি। তিনি তার পিতার নাম বিন্দাশ্রী বিহার বলে দাবি করেছেন। সে একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জবাব দিচ্ছেন তিনি।’

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে পদ্মাসেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা একজনকে আটক করে লৌহজং থানায় হস্তান্তর করে। গ্রেপ্তার আসামি পদ্মাসেতুর মাওয়া প্রান্তে কন্সট্রাকশন ইয়ার্ডে সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তাকে আটক করে। পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে দি কন্ট্রোল এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা হয়েছে।’

তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যে থাকতেন বলে দাবি করেছেন। তার দেওয়া পরিচয় সঠিক কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মাসেতু এলাকা থেকে গ্রেপ্তার ভারতীয়র ৬ দিনের রিমান্ড

আপডেটের সময় ০৬:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১