ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

জেমস বন্ডের নতুন সিনেমা আসছে সেপ্টেম্বরে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ৬২ সময় দেখুন

বিনোদন ডেস্ক: জেমস বন্ড ভক্তদের জন্য সুখবর, সিরিজের নতুন সিনেমাটি আগামী মাসেই দেখার সুযোগ হবে।

করোনাভাইরাস মহামারীর কারনে বারবার পেছাচ্ছিল ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রটির মুক্তির দিনক্ষণ। এটি ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। একে একে তিন বার এর মুক্তির তারিখ পেছানোর পর শুক্রবার ঘোষণা এল, আগামী সেপ্টেম্বরেই চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে।

রয়টার্স জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনে ‘নো টাইম টু ডাই’র প্রিমিয়ার হবে। আর যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে দুদিন পরই মুক্তি পাবে চলচ্চিত্রটি। জেমস বন্ড সিরিজের সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া হবে ৮ অক্টোবর।

এই সিনেমাতেও বন্ড চরিত্রে রয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এই সিরিজে তার পঞ্চম চলচ্চিত্র এটি। ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে ক্রেইগের বন্ড যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে, নো টাইম টু ডাই’ দিয়ে তা শেষ হতে যাচ্ছে।

বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’ বানাতে খরচ হয়েছে ২০ কোটি ডলার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেমস বন্ডের নতুন সিনেমা আসছে সেপ্টেম্বরে

আপডেটের সময় ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১