ভিয়েনা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৪০ সময় দেখুন

ঢাকা: মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আসামিপক্ষ থেকে আজ জামিন আবেদন করা হয়নি।

শনবিার সকাল ১১টা ৫০ মিনিটে ‍তৃতীয় দফা রিমান্ড শেষে পরীমনিকে আদালতে নেয় সিআইডি। বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় গত বৃহস্পতিবার পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দুই দফায় পরীমনিকে ছয় দিনের রিমান্ডে নিয়েছিল তদন্ত সংস্থা সিআইডি।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

আপডেটের সময় ০৬:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১