ভিয়েনা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ

আলজেরিয়ায় দাবানলে ২৮ সৈন্যসহ ৬৫ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ৫৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ায় বুধবার দাবানলে অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ২৮ জন সৈন্য। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।

আলজেরিয়ার গণমাধ্যম জানায়, মৃতদের অধিকাংশই রাজধানীর পূর্ব দিকে অবস্থিত তিজি ওউজৌ জেলার। এছাড়া আরো ১২ সৈন্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে রাজধানী আলজিয়ার্সের  পূর্বে অবস্থিত কাবিলি অঞ্চলের বেজাইয়ে ও তিজি ওউজৌ জেলায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি হয়েছে। অঞ্চলটির তিজি ওউজৌ এলাকার ১০টি স্থানে আগুন জ্বলছে।

এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বেজাইয়ে ও তিজি ওউজৌ এলাকার ১শ’ জনের মতো বাসিন্দাকে সফলভাবে উদ্ধারের পর ২৮ জন সেনা শহীদ হয়েছে বলে জানতে পেরেছি। এতে আমি খুবই মর্মাহত।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলজেরিয়ায় দাবানলে ২৮ সৈন্যসহ ৬৫ জনের মৃত্যু

আপডেটের সময় ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১