ভিয়েনা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

বয়স ৪০ ছুঁই ছুঁই, আবেদন কমেনি জয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ১০৯ সময় দেখুন

বিনোদন ডেস্ক: এপার হোক কিংবা ওপার, দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। উইকিপিডিয়া বলছে, ১ জুলাই ৩৯-এ পা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

বয়স ৪০ ছুঁই ছুঁই, তবে তাতে কী! শুধু রূপের জাদুতেই নয়, ফিটনেসেও যেকোনও নিউ কামারকে টেক্কা দিতে পারেন জয়া। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, পরবর্তীকালে বিজ্ঞাপন ও সিনেমা দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

২০০৪ সালে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রাখেন জয়া আহসান। পরবর্তীকালে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করে  ২০১২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া।

পরিচালক অরিন্দম শীলের হাত ধরে টলিপাড়ায় পা রাখেন জয়া। অভিনয় করেন আবর্ত (২০১৩) ছবিতে। পরবর্তীকালে জয়া আহসান কাজ করেন সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, অতনু ঘোষ সহ টলিপাড়ার একাধিক পরিচালকের সঙ্গে। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’-এর ছবিতে জয়ার অভিনয়ে ওপার বাংলার মানুষের মনেও জায়গা করে নিয়েছেন।

২০১৯-এ ‘রবিবার’-এর পর অতনু ঘোষের পরবর্তী ছবি ‘বিনি সুতোয়’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন জয়া আহসান। তবে এই ছবিতে শুধু অভিনয় নয়, গানও গেয়েছেন জয়া।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বয়স ৪০ ছুঁই ছুঁই, আবেদন কমেনি জয়ার

আপডেটের সময় ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১