ভিয়েনা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

টাইফুন ইন-ফা, নৌপথ-রেলপথ বন্ধসহ ফ্লাইট বাতিল করল চীন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৬৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন ইন-ফা’র আঘাতে ভূমিধসের আশঙ্কায় রেলপথ ও বন্দর বন্ধ করে দিয়েছে চীন। সমুদ্র থেকে পণ্যবাহী জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। একইসঙ্গে উড়োজাহাজ চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াং-এর স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে চীন। এরমধ্যেই রোববার গভীর রাতে সাংহাইয়ের কাছে পূর্ব উপকূলীয় প্রদেশ ঝেজিয়াং-এ ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

টাইফুন ইন-ফা প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (ঘণ্টায় ৯৫ মাইল) বাতাসের বেগে প্রবাহিত হচ্ছে এবং তা ঘণ্টায় ১৯১ কিলোমিটার (১২০ মাইল প্রতি ঘণ্টায়) বেগে তাইওয়ান থেকে উত্তর-পশ্চিমে সরে গেছে। ফলে, সেখানে উচ্চ ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, কোনো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাইফুন ইন-ফা, নৌপথ-রেলপথ বন্ধসহ ফ্লাইট বাতিল করল চীন

আপডেটের সময় ০৫:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১