ভিয়েনা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইরাকের হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন ॥ অন্তত ৫২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ১২৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের একটি হাসপাতালে করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে বড় ধরনের অগ্নিকান্ডে অন্তত ৫২ জনের মৃত্যু এবং আরো ২২ জন আহত হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের একটি মেডিক্যাল সূত্র জানিয়েছে, অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণ থেকে হাসপাতালে আগুন লেগে যায়।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি মঙ্গলবার বলেছেন, ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো ২২ জন আহত হয়েছে।

তিনি আরো  জানান, আগুনে পুড়ে এ ৫২ জন মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে।  আশংকা করা হচ্ছে লোকজন এখনও হয়তো ভেতরে আটকা পড়ে আছে। ওয়ার্ডের শয্যা সংখ্যা ৭০ বলে তিনি উল্লেখ করেন।

এদিকে এ অগ্নিকান্ডের জেরে উল্লেখযোগ্য সংখ্যক তরুনকে হাসপাতালের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরাকের হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভয়াবহ আগুন ॥ অন্তত ৫২ জনের মৃত্যু

আপডেটের সময় ০৬:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১