ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

নিজ দেশে তৈরি করোনার টিকা নিলেন ইরানের সর্বোচ্চ নেতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৯৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নিজ দেশে তৈরি করোনা টিকা “কোভ-ইরান” এর প্রথম ডোজ নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি টিকার প্রথম ডোজ নেন।

সম্প্রতি কোভ-ইরান বারেকাত নামের এই কোভিড-১৯ ভ্যাকসিনটি জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দিয়েছিল ইরান।

টিকা গ্রহণের পর খামেনি জানান, নিজ দেশে তৈরি টিকা নিতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি। খামেনি বলেন, বিদেশি কোনও ভ্যাকসিন নিতে তিনি ইচ্ছুক ছিলেন না। ফলে অপেক্ষা করছিলেন নিজ দেশের ভ্যাকসিনের জন্য। তবে প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেয়া দোষের কিছু নয় বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। এসময় তিনি যেসব তরুণ গবেষকদের প্রচেষ্টায় ভ্যাকসিনটি তৈরি করা সম্ভব হয়েছে তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারাবিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করেনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিজ দেশে তৈরি করোনার টিকা নিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আপডেটের সময় ০৪:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১