ভিয়েনা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আগুন লেগে ডুবে গেছে ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১৬০ সময় দেখুন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে আগুন লাগার পর ইরানের নৌবাহিনীর বড় জাহাজটি ডুবে গেছে। জাহাজটি রাজধানী তেহরান থেকে প্রায় ১,২৭০ কিলোমিটার (৭৯০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং হরমুজ প্রণালীর কাছাকাছি ডুবে যায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, নিকটবর্তী একটি দ্বীপের নামানুসারে এই জাহাজটির নাম রাখা হয় খার্গ। যেটি মূলত তেল টার্মিনাল হিসেবে কাজ করে। স্থানীয় সময় বুধবার ভোরে এতে আগুন ধরে যায়। উদ্ধার চেস্টা ব্যর্থ হওয়ায় এটি রক্ষা করা সম্ভব হয়নি।

রাতে তোলা একটি ছবিতে দেখা গেছে যে, লাইফ জ্যাকেট পরিহিত ক্রুদের পেছনে আগুন জ্বলছে এবং তারা পালানোর চেষ্টা করছেন। দিনের বেলা তোলা আরেকটি ছবিতে দেখা গেছে সেখান থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং তখনো আগুন জ্বলছিল।

স্থানীয় এক সেনা কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছেন, এ ঘটনায় ২০ জন সামান্য দগ্ধ হয়েছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছু এখনো জানানো হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগুন লেগে ডুবে গেছে ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজ

আপডেটের সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১