ভিয়েনা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জে নিম্নমানের ধান বীজে কৃষকের সর্বনাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ১১৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামে সুপ্রিম সীড কোম্পানির নিম্নমানের ধান বীজ রূপন করে ব্যাপক লোকসানে পড়েছেন এক কৃষক। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক সুমন তালুকদার।

অভিযোগ সূত্রে জানা, গত ১৬ ই আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকার ইকবাল ট্রেডার্স থেকে সুপ্রিম সীড কোম্পানির এজেড ৭০০৬ নামে হাইব্রিড ধানের বীজ ক্রয় করেন। প্রতি কেজি ৩৫০ টাকা ধরে মোট ৬ হাজার ৩ শ টাকায় ১৮ কেজি ধানের বীজ ক্রয় করে বপন করেন। পরবর্তীতে যথাসময়ে সেই ধানের চারা জমিতে রূপন করেন। রূপনের পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও ধানের শীষ বের না হওয়ায় তিনি ইকবাল ট্রেডার্সে যোগাযোগ করেন। পরে সুপ্রিম সীড ফুড লিমিটেডের জোনাল ম্যানেজার মশিউর রহমান তার জমি পরিদর্শন করে কয়েকটি ওষুধ প্রয়োগের কথা বলেন। তার কথামতো কৃষক সুমন তালুকদার জমিতে ওষুধ প্রয়োগ করেও কোন প্রতিকার পাননি। একপর্যায়ে কৃষককে আগামী মৌসুমে সার-বীজ দিয়ে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়ে সটকে পড়েন।

এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সুমন তালুকদার বলেন, আমি জমিতে সকল পরামর্শ মেনে ধান রূপন করেছিলাম। এতে আমার ৭০ হাজার টাকা খরচ হয়েছে। একইদিনে রূপন করা অন্যান্য জমিতেও ভালো ফলন হয়েছে। তাদের নিম্নমানের ধান বীজের কারনে আমার দেড়লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

একই বিষয়ে সুপ্রিম সীড লিমিটেডের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মশিউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বায়ার কোম্পানির কাছ থেকে আমদানি করে এ জেড ৭০০৬ হাইব্রিড ধান বীজ বাজার জাত করি। আমি সমস্যার কথা শুনে যখন জমিটি পরিদর্শন করেছিলাম তখন জমি একদম শুকনো ছিলো। ধানের ফুল ফোটা থেকে ধান পুষ্ট হওয়া পর্যন্ত জমিতে পানি থাকা জরুরী। আমি তাকে জমিতে পানি এবং ফ্লোরা ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম।

একই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকালকে উভয় পক্ষকে নোটিশ করা হবে। আগামী ২৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে নিম্নমানের ধান বীজে কৃষকের সর্বনাশ

আপডেটের সময় ০৭:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২