ভিয়েনা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জে আর্জেন্টিনা সমর্থক ছেলের দ্বন্দ্বে প্রাণ গেল পিতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ১০১ সময় দেখুন

প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যক্তি।

হবিগঞ্জের বাহুবলে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের পুত্র রুকন মিয়ার মধ্যে খেলা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে পরদিন আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলী সহ একদল লোক তাকে বেধড়ক মারপিট করে। আহতাবস্থায় স্থানীয়ারা তাকে বাহুবল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলা যায়- ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে ছেলের সাথে দ্বন্দ্বের জেরে পিতাকে প্রাণ দিতে হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে আর্জেন্টিনা সমর্থক ছেলের দ্বন্দ্বে প্রাণ গেল পিতার

আপডেটের সময় ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২