ভিয়েনা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তি উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১৩৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মনসুর আলী (৫০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের আলী হায়দর।

শুক্রবার ১২ মার্চ বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থারকর্মীরা। পরে তারা অজ্ঞান হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।

ইউরো বাংলা টাইমসের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থার  সভাপতি মোতাব্বির হোসেন কাজল বলেন, নতুন ব্রিজ এলাকায় এ লোকটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিল। লোকজনের মুখ থেকে জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ওই ব্যক্তি নির্মাণ শ্রমিক। তার কাছ থেকে একটি সিমেন্টের বস্তা পাওয়া গেছে।

বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হলে নাম ও পরিচয় পাওয়া যায়। এ খবর পেয়ে স্বজনরা এসে রাতেই তাকে বাড়ি নিয়ে গেছেন।

নি প্র/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তি উদ্ধার

আপডেটের সময় ০৭:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১