ভিয়েনা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ডাকাত দলের মূল হোতা ল্যাংড়া তালেব গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ বিগত সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ৩ টায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলার মূলে খুনসহ ডাকাতি মামলার ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী –হবিগঞ্জ জেলার শায়েসÍাগঞ্জ উপজেলার উত্তর উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদ এর ছেলে আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ডাকাত দলের মূল হোতা ল্যাংড়া তালেব গ্রেফতার

আপডেটের সময় ০৯:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫