ভিয়েনা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ বিদেশ ফেরৎ ৫জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ১১০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর শাহপুর নামক স্থানে পাথর বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪জনসহ ৫জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজার কুলাউড়া যাবার পথে ভোর ৪টার সময় শাহপুর নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ৩জন নিহত হয় আহত হয় আরও ৬জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠালে সেখানে আরও দুজন মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। তারা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের আতিকুর রহমান শিহাব, আব্দুস সালাম, সাদিয়া আক্তার ও এক শিশুকন্যা হাবিবা আক্তার। মাইক্রোবাস চালক কুলাউড়ার কমলাছিলা গ্রামের ছাদির আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম ভূইয়া।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ বিদেশ ফেরৎ ৫জন নিহত

আপডেটের সময় ০৩:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩