ভিয়েনা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসবে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ১৪১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরের  আনজইন হাওরে অনুষ্ঠিত ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন,মাননীয় কৃষি মন্ত্রী ড.আব্দুর  রাজ্জাক ।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা নির্বাহী  অফিসার মাসুদ রানার সঞ্চালনায় ধান কর্তন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) ড.অমিতাভ সরকার, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, কৃষি অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, হবিগঞ্জ  পৌরসভার  মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, কৃষি অধিদপ্তর খামারবাড়ী হবিগঞ্জ এর উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, বানিয়াচং এর ৮০/৮২ ভাগ মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাই কৃষিকে লাভজনক করতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে।

তিনি আরও বলেন,একসময় ধানের দাম কমে গিয়েছিল। ২০১৯ সালের পর থেকে ধানের দাম বাড়ানো হয়েছে। এখন কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের জন্য ৬০ টাকা কেজির সার ১৬ টাকা কেজি নির্ধারণ করেছে।

কৃষি মন্ত্রী বলেন, গার্মেন্টস পন্যও বিদেশে রপ্তানী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষি মন্ত্রী বোরো ধান সংগ্রহের প্রসঙ্গে বলেন, লটারীর মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে  ধান ক্রয় করা হবে। এক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক কিংবা সামাজিক প্রভাবের কারণে কৃষক যেন ধান দেয়া থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি কঠোরভাবে নজরদারীতে রাখা হবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

Tag :

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসবে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

আপডেটের সময় ০৫:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১