ভিয়েনা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমির মাটি বিক্রি করায় দুইজনকে অর্থদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন এর উত্তর নরপতি এলাকায় ধানের জমির উর্বর মাটি কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করা নিয়ে অভিযান চালিয়ে দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকাল ৫টায় উপজেলার ৬নং সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবু আলম মাহবুব ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাহবু আলম মাহবুব বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রির সংবাদ পেয়ে চুনারুঘাট উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে রিপন মিয়া ও জাফর মিয়া নামে দুই মাটি ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১)অনুযায়ী ৭০,০০০/- ( সত্তর হাজার টাকা) জরিমানা করা হয়। ।

চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন এর উত্তর নরপতি এলাকায় ধানের জমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। আর এসব মাটি বিক্রি করা হতো ইটভাটায়। এতে দিন দিন আশঙ্কাজনক হারে বিলীন হতে শুরু করেছে কৃষিজমি। ভূমি আইন অমান্য করে অবাধে অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে অসাধু মাটিখেকো ব্যবসায়ীরা। বিকালেই অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষিজমির মাটি বিক্রি করায় দুইজনকে অর্থদন্ড

আপডেটের সময় ০৬:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪