ভিয়েনা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত রাস্তায় ফেলে যাওয়া সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় চালু গাজীপুরের তৈরি পোশাক কারখানাসহ সব শিল্প প্রতিষ্ঠান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গার্মেন্টস সহ শিল্প নগরীর সকল কল কারখানা খুলে দেওয়া হলে সকাল থেকে দলে দলে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন। উল্লেখ্য যে, বেশ কয়েক দিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী ও দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, কোনাবাড়ী, কাশিমপুরসহ শিল্পাঞ্চলের কারখানাগুলো খোলা হয়। কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। কর্মচারী ও কর্মকর্তারা কারখানায় এসেছেন।

এদিকে, নগরের ছয়দানা এলাকাসহ বিভিন্ন স্থানে এলাকাবাসী ও কারখানা মালিকপক্ষ বিশৃঙ্খলা মোকাবিলা করতে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আয়োজকেরা বলছেন, ষড়যন্ত্রকারীরা যাতে হামলা চালিয়ে, ভাঙচুর করে শিল্প খাতে নৈরাজ্যের সৃষ্টি ও ক্ষতি করতে না পারে, সেজন্যই তারা মাঠে রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল ২–এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, সব কারখানাই খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় শিল্প পুলিশের প্রায় ৯০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় চালু গাজীপুরের তৈরি পোশাক কারখানাসহ সব শিল্প প্রতিষ্ঠান

আপডেটের সময় ০৭:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪