ভিয়েনা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

সীতাকুন্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ৮৪ সময় দেখুন

সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে তার নানা বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।

সকাল ৯টায় নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে অশংখ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নানা বাড়ির সামনে মসজিদের পাশের কবরস্থান দাফন করা হয় তাকে।

এর আগে রবিবার (৫ জুন) দুপুর ৩টায় হানিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো. আলমগীর। তিনি আরও জানান, হাবিবুরের দেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌচ্ছাই রাত ২টা ১০ মিনিটে।

খবর পেয়ে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির পক্ষে নিহতের পরিবারের অর্থীক সহায়তা করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টায় দিকে চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিরত ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে অন্য সবার সঙ্গে প্রাণ যায় হাবিবুরের।

ভোলা/ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সীতাকুন্ডে বিস্ফোরণে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

আপডেটের সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২