ভিয়েনা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

সাভারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ২০৪ সময় দেখুন
ঢাকা প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ১০টার দিকে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর ও কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় প্রায় শতাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী জানান, রাত আটটার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে গৌরিপুরের বটতলা এলাকায় যাচ্ছিলেন। রাস্তায় একটি লেগুনার সঙ্গে ওই শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে লেগুনার লোকজন ও স্থানীয়দের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ক্যাম্পাসে গিয়ে সহপাঠীদের বিষয়টি জানান। তারা কয়েকশ শিক্ষার্থী এক জোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গৌরিপুর ও কুমকুমারী এলাকায় প্রায় শতাধিক দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ করেন ওই ইউপি সদস্য। এসময় তারা বাড়ি ঘরেও হামলা চালান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাভারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৫

আপডেটের সময় ০২:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩