ভিয়েনা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

সমস্যা বাম পায়ে, চিকিৎসক কাটলেন ডান পা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৯৯ সময় দেখুন

ভিয়েনা: বাম পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ। পরিস্থিতি বিবেচনা করে সংক্রমিত পা অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু গোল বাঁধে অপারেশনের টেবিলে। ভুলক্রমে বাম পায়ের বদলে ওই রোগীর ডান পা অপসারণ করা হয়। আর মারাত্মক এই ভুলটি ধরা পরেছে ওই ঘটনার দুদিন পর।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রিয়ার ফ্রিস্টাডট শহরে চলতি বছরের মার্চে এই ঘটনা ঘটে।

৮২ বছর বয়সী রোগীর ভুল পা অপসারণের জন্য দেশটির আদালত ওই চিকিৎসককে জরিমানা করেছে। বিষয়টি বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর লিঞ্জের ট্রাইব্যুনালের মুখপাত্র। যদিও ওই চিকিৎসক এই ঘটনাকে ‘মানবিক ভুল’ বলে সাফাই গেয়েছেন।

এদিকে, আদালতে এই মামলা ওঠার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হওয়ায় জরিমানার অর্থ তার বিধবা স্ত্রী পাবেন বলে জানা গেছে। তবে চিকিৎসক চাইলে রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমস্যা বাম পায়ে, চিকিৎসক কাটলেন ডান পা

আপডেটের সময় ০৬:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১