ভিয়েনা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

শীঘ্রই প্রায় ১১,০০০ বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ১২৭ সময় দেখুন

আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়া প্রায় ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য

ইউরোপ ডেস্কঃ যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ-যুক্তরাজ্যের করা ‘ফাস্ট-ট্র্যাক’ চুক্তি অনুযায়ী, যাদের আশ্রয়ের আবেদন খারিজ করা হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের দ্রুততম উপায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য যে,গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য এসে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এর মধ্যে মাত্র ৫ শতাংশের আবেদন মঞ্জুর করে দেশটির কর্তৃপক্ষ। অর্থ্যাৎ ১০ হাজারেরও বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের (ইউকে) অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য এই চুক্তি আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার এবং আমরা তাদের
সাথে বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি।

চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রবিষয়ক যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে। পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীঘ্রই প্রায় ১১,০০০ বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

আপডেটের সময় ০৮:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪