ভিয়েনা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে শিক্ষক ও তার পরিবারের উপর হামলা, তিন নারীসহ আহত-৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৩ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিন নারীসহ আরও ৭ জন গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন, রাজিয়া, তহমিনা, ফিমাহ, মোঃ ফিরোজ, আঃ রহমান, নাগর মাল ও সাঈদ মাল।

এদিকে গুরুতর আহত সাঈদ মালকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের আলী একাব্বর মাঝি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ কচুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফিরোজ মিয়ার পরিবারের সাথে আলী একাব্বর মাঝি বাড়ির আনিচুল হক গংদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারই জেরে বিভিন্ন সময় ফিরোজ মিয়াসহ তার পরিবারের লোকজনের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত থাকে আনিচুল হক গংরা।

শিক্ষক মোঃ ফিরোজ বলেন, সোমবার সকালে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গেলে আনিচুল হকের নাতি সবুজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমার গায়েও হাত তোলে। এসময় আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সরে যায় সবুজ। পরে আমার ছোট ভাই সাঈদ মালের মোটরসাইকেল যোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে আনিচুল হকের ছেলে মাসুদ, সিরাজ, বেল্লাল, কুদ্দুস, নুরুদ্দিন ও আনিচুল হকের নাতি সবুজ,মামুন, হেলালসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তাদের হামলায় ছোট ভাই সাঈদ মালের হাতের কব্জি ভেঙে যায়।

এদিকে সংবাদ পেয়ে আমাদের বাঁচাতে বাড়ি থেকে রাজিয়া, তহমিনা, ফিমাহ ও নাগর এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয় এবং নারীদের পরিহিত স্বর্ণালংকার ও নাগরের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ বিষয়ে জানতে চাইলে আনিচুল হকের ছেলে ইব্রাহিম সবুজ হামলার বিষয় অস্বীকার করে বলেন, তারা আমাকেসহ আমার পরিবারের ওপর হামলা করেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে শিক্ষক ও তার পরিবারের উপর হামলা, তিন নারীসহ আহত-৭

আপডেটের সময় ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩