ভিয়েনা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বোট ও জালসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৩০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক দুই জন হলেন ইমামুল সেখ (২৪) ও মো. ইসমাইল হোসাইন (৩২)। ইমামুল শেখ বাগেরহাট জেলার মংলা থানার উলুবুনিয়া ইউনিয়নের জয়খা গ্রামের আমির শেখের ছেলে। ইসমাইল লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাঙ্গাসিয়া এলাকার ওমর ফারুকের ছেলে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়া এলাকায় সোমবার (১৫ জুন) বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ টি ট্রলিং জালসহ দুই জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বোট ও জালসহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

আপডেটের সময় ০৪:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬