ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৮৭ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ পালন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামের সামনে জাতীয় এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবির লোকজন অংশগ্রহণ করেন।  মানববন্ধন শেষে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন শানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, লালমোহন উপজেলা পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে।

আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অন্যায় বা অসৎ উপায় অবলম্বন করা। দুর্নীতি একটি ব্যাধির মত। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হলে সাধারণ জনগনকে এগিয়ে আসতে হবে। তাই দুর্নীতিকে সকলকে না বলতে হবে। সেবা প্রদান কারীর সঠিক দায়িত্ব এবং ব্যক্তির অধিকার যদি ঠিকভাবে পালন করা হয় তাহলে সেখানে দুর্নীতি করার কোন সুযোগ থাকে না। এক্ষত্রে সরকারি, বেসরকারি, গণমাধ্যম ও সমাজ প্রত্যেককেই তার দায়িত্ব নিজ যায়গা থেকে সঠিকভাবে পালন করা উচিত। সমাজে সততা বজায় রাখতে হলে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি দমন করা যায় না। এজন্য জনঅংশগ্রহণ প্রয়োজন প্রয়োজন সচেতন হওয়া।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নানান কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেটের সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২