ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

লালমোহনে দুই শিশুর গায়ে হলুদ নিয়ে তোলপাড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ৯৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই শিশুর গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে রীতিমত চলছে তোলপাড়। ওই ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের গায়ে হলুদের জন্য যা যা প্রয়োজন হয় এই দুই শিশুর গায়ে হলুদেও রয়েছে ওই সবকিছু। যেখানে উপস্থিত আছেন ওই দুই শিশুর বাবা-মাসহ আত্মীয় স্বজনরা। যেখানে তারা বাধভাঙ্গা উল্লাসে মেতেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান সংলগ্ন বয়াতি বাড়ির। ৭ বছরের ছেলে মো. রাফসান ও ৫ বছরের মেয়ে কোহিনূর মারিয়া নামের ওই দুই শিশু বয়াতি বাড়ির রাসেল ও শিপন বয়াতির ছেলে-মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

সরেজমিনে ওই বাড়িতে গিয়ে ছেলে ও মেয়ের বাবা মাকে পাওয়া যায়নি। তবে ছেলে ও মেয়ের চাচা পিকু বয়াতি বলেন, গত শুক্রবার আমার ভাতিজা রাফসানের আকিকা অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে গায়ে হলুদের আয়োজন করা হয়। যেখানে মজার জন্য আমার ছোট ভাতিজিকেও বসানো হয়। এক লোক গায়ে হলুদের অনুষ্ঠানটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। যেখানে বলা হয় আমার ভাতিজা ও ভাতিজির বিয়ের গায়ে হলুদ চলছে। মূলত এটি আকিকা অনুষ্ঠান ছিল।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, এ ধরনের কোনো ভিডিও বা ঘটনা আমার নজরে আসেনি। বিষয়টি জানার চেষ্টা করছি।

তবে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ফিরলে মূল ঘটনা জানা যাবে।

জাহিদুল ইসলাম/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুই শিশুর গায়ে হলুদ নিয়ে তোলপাড়

আপডেটের সময় ০৫:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩